কবিতার নাম:-
হ্যালো মেয়ে
এই মেয়ে, এত হাঁসি কোথায় পেলে,
তোমার এই হাসিটা আমার,
দুঃখগুলো দেয় যে ভুলে।
এই মেয়ে, এত কথা বল কিভাবে,
তোমার এই কথা শুনে,
আগের মতন থাকতে পারিনা সেভাবে।
এই মেয়ে, প্রতিদিন যাওটা কোথায়,
তোমার সাথে যদি নিতে আমায়,
আমি চলে যেতাম সেথায়।
এই মেয়ে, একটু তুমি কাঁদো,
তোমার চোখের জলে আমায়,
নিয়ে স্বপ্ন বাঁধো।
এই মেয়ে, তোমার আখিটা এত সুন্দর কেন,
তোমার চাহনিটা আমার মনকে,
উত্তাল করে যেন।
লেখক:- লবীব আহমেদ।


0 Comments