বন্ধু
লায়েক আহমদ
চলার পথে দুঃখ-সুখে, আমার হাতে হাত রেখে,
যে জন বলে নেই কোন ভয় সঙ্গে আছি এই তো-
বন্ধু আমার সেই তো।
কষ্ট ব্যথায় বিষণ্ণতায়, শক্তি সাহস বুদ্ধি যোগায়,
শুধায় হেসে ভালোবেসে ভাবনা কিছু নেই তো-
বন্ধু আমার সেই তো।
যে আমাকে বুঝতে পারে, মন্দ-ভালো খুঁজতে পারে,
দোষটি আমার দেয় ধরিয়ে কেবল আমাকে'ই তো-
বন্ধু আমার সেই তো।
পর বানালেও আপন থাকে, সরিয়ে দিলেও জড়িয়ে রাখে,
দুঃখ পেলেও সুখ ঢেলে দেয়, প্রেমের আবেগ এই তো-
বন্ধু আমার সেই তো।
# দ্বাদশ শ্রেণি
ইমরান আহমদ কারিগরি কলেজ।


0 Comments