মোবাইল
মোবাইল নামের যন্ত্রটা আজ, নিচ্ছে কেড়ে ঘুম,
তাইতো আজ কারো মাঝে, নাইরে পড়ার ধুম।
মোবাইল আজ আমায় শুনায়, মা-বাবার কথা,
মোবাইল ছাড়া কষ্ট লাগে, লাগে অনেক ব্যথা।
মোবাইল আজ বিশ্বব্যাপী, আছে সবার হাতে,
বাবা ভাঙ্গেন মোবাইল আমার, নিয়ে তার হাতে।
পড়ার বেলায় মন বসেনা, মোবাইল গেল কই,
নিলে হাতে মোবাইল আমি, ছেড়ে দেই বই।
মোবাইলেতে ভরা আছে, হাজার-হাজার ছবি,
মোবাইল নিয়ে কাব্য লিখেন, আমার বাংলার কবি।
মোবাইল আমার কেড়ে নেয়যে, সুন্দর চোখের আলো,
মোবাইল ছেড়ে থাকবো আমি, অনেক অনেক ভালো।
মোবাইল শুধু খারাপ নয়, করে কাজ ভালো,
যার কারণে মোবাইল আজ, বিশ্বে দিচ্ছে আলো।
#লেখক:- লবীব আহমেদ।
ব্লগার, সাহিত্যিক, সাংবাদিক।
## কবিতা-৩


0 Comments