স্বাধীনতা
মুহাম্মদ লবীব
স্বাধীনতা-
স্বর্ণাক্ষরে লেখা তুমি একটি নাম,
ছেলের লেখা রক্তে ভেজা চিঠির খাম।
স্বাধীনতা-
দেশের জন্য বিলিয়ে দেয়া শহীদদের প্রাণ,
স্বাধীনতায় গাওয়া এক নতুন সমৃদ্ধির গান।
স্বাধীনতা-
বাংলা ভাষায় কথা বলার একটি শব্দ,
হাজারো কবির লেখা নতুন নতুন ছন্দ।
স্বাধীনতা-
শেখ মুজিবের দেয়া উচ্চ কণ্ঠে ভাষণ,
বাঙ্গালিকে নুতে না পারা ঐ পাকিস্তানির শোষণ।
স্বাধীনতা-
হাজারো মা-বোনের হারিয়ে যাওয়া ইজ্জত,
তাইতো মাথা নুইয়ে পাকিস্তানিরা হলো বেইজ্জত।
স্বাধীনতা-
বিশ্বের দরবারে গর্জে উঠা এক দেশ,
ফিরে পাওয়া মোদের স্বাধীন বাংলাদেশ।
##
দ্বাদশ শ্রেণি
ইমরান আহমদ কারিগরি কলেজ
ডাকঘর: খাগাইল বাজার
উপজেলা: কোম্পানীগঞ্জ
জেলা: সিলেট-৩১০০
মোবাইল: ০১৭৫৯-০৯৯১৩১.

0 Comments